ইউরোপে ২০২৪ সালে তীব্র গরমে ৬২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই মহাদেশে গত বছর তীব্র গরমে যারা মারা গেছেন তাদের মধ্যে বয়স্ক এবং নারীর সংখ্যাই সবচেয়ে বেশি।
২০২৪ সাল
বিএনপি ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বছরে তাদের মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। অর্থাৎ বছর শেষে দলের ফান্ডে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
২০২৪ সালে সারা দেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৪০ জন প্রাণ হারানোর পাশাপাশি ৩৪১ জন আহত হয়েছেন এসব অগ্নিকাণ্ডে। এছাড়া, পুড়ে ছাই হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৬৯৭ টাকার সম্পদ।
২০২৪ সালে রেকর্ড ৪ হাজার ৮১৩ প্রবাসী কর্মীর মরদেহ দেশে এসেছে। তবে, তাদের সবার মৃত্যুর সঠিক কারণ ও কোন দেশ থেকে কত জনের মরদেহ এসেছে তা জানা যায়নি।
২০২৪ সালে সড়ক, রেল ও নৌ-পথে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হয়েছেন।
২০২৪ সালে বিশ্বের ৫০০ জন শীর্ষ ধনী ব্যক্তির সম্মিলিত উপার্জন ছিল প্রায় ১০ লাখ কোটি ডলার। অতীতের কোনো বছরে ধনীদের এত বেশি সম্পদ বৃদ্ধির রেকর্ড নেই।
সদ্য বিদায়ী ২০২৪ সালে নারী ও মেয়েশিশু নির্যাতনের ২ হাজার ৫২৫টি খবর প্রকাশিত হয়েছে দেশের সংবাদপত্রগুলোতে। এছাড়া ৫২৮ জন নারী ও মেয়েশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের মধ্যে ৪৫১ জন নারী ও ৭৭ জন মেয়েশিশু।
২০২৪ সালে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন। এরমধ্যে ঢাকা বিভাগেই নিহত হয়েছেন ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন নিহত হয়েছেন।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
এইচএসসি ও সমানের পরীক্ষার্থীদের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।নমঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সব তথ্য ১২ সেপ্টেম্বরের মধ্য পাঠাতে হবে।